জৌনপুরী, আবদুর রব

জৌনপুরী, আবদুর রব


জৌনপুরী, আবদুর রব (১৮৭৫-১৯৩৫)  একজন আলেম। ১৮৭৫ সালে জৌনপুরের মোল্লাটোলা মহল্লায় তাঁর জন্ম। তিনি ছিলেন মওলানা কেরামত আলী জৌনপুরীর পৌত্র। পিতার নাম হাফিজ মাহমুদ। মাত্র পাঁচ বছর বয়সে তিনি পিতৃহীন হন। পিতৃব্য হাফিজ আহমদ নিজ তত্ত্বাবধানে তাঁকে লালন-পালন করেন। অল্প সময়ে তিনি কুরআন শরীফ কণ্ঠস্থ করেন।  আরবিফারসি ভাষাসহ ইসলামী শাস্ত্রে তাঁর বিশেষ ব্যুৎপত্তি ছিল। হাফিজ আহমদ-এর মৃত্যুর পর তিনি তাঁর স্থলাভিষিক্ত হন। তাঁর নেতৃত্বে ভোলার দৌলতখান এলাকা ইসলাম প্রচার ও মানব সেবার একটি বিশেষ কেন্দ্রে পরিণত হয়। আবদুর রব এখানে একটি লঙ্গরখানা স্থাপন করেন। প্রতিদিন শত শত অনাহারক্লিষ্ট মানুষ উক্ত লঙ্গরখানায় খাবার গ্রহণের সুযোগ পেত। ১৮৯৯ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত বাংলাদেশে মানব কল্যাণে তিনি কাজ করে যান। ১৯৩৫ সালের জুন মাসে জৌনপুরে তাঁর মৃত্যু হয়।  [মোঃ আফাজ উদ্দীন]

Popular Post

কুতুব মিনার

কুতুব মিনার  ( উর্দু : قطب منار  ক্বুতুব্‌ মিনার্‌  বা  ক্বুতাব্‌ মিনার্‌ )  ভারতের   দিল্লীতে  অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্...